৫১টি শক্তিপীঠের অন্যতম মরুতীর্থ হিংলাজ মাতার মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থল। করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের অন্তর্গত এই মন্দিরকে ঘিরে প্রচলিত রয়েছে নানা মিথ। যার ছত্রে ছত্রে লুকিয়ে রহস্য। সেই রহস্যের টানে দুর্গম এই মন্দিরে পাড়ি জমান দেশ-বিদেশের পর্যটকরা। এই মন্দিরকে নিয়ে মহানায়ক উত্তমকুমার ও বিকাশ রায় অভিনিত সিনেমা সুপার-ডুপার হিট হয়। গুহাবেষ্টিত এই মন্দিরে পৌঁছতে হয় বিপদসঙ্কুল পথ ধরে। হিংগল নদীর ধার ঘেঁষে লায়ারি তেহশিলের পার্বত্য এলাকা পেরিয়ে পৌঁছতে হয় হিংলাজ মাতার শরণে। মন্দিরের ওপরেই থাকা হিংগল ন্যাশনাল পার্কের সৌন্দর্য্য পর্যটকদের বিশেষ আকর্ষণস্থল। বিশ্বাস পুরাণ মতে শক্তির দেবী হিংলাজ ভক্তদের সব মনোবাঞ্ছা পুরণ করেন। সাধারণ এই মন্দিরে গুজরাত ও রাজস্থানের পুণ্যার্থীদের ভিড় হয় সবচেয়ে বেশি। পুরাণ মতে, দক্ষযজ্ঞের পর পাকিস্তানের এই অঞ্চলেই নাকি সতীর মাথার অংশ পড়েছিল। তাই এই স্থানকে ৫১ সতীপীঠের একটি বলে ধরা হয়। হিংলাজ মন্দিরে মূল বেদী। সিঁড়ির দুই পাশে গুহার দুই দরজা। বাঁ দিকেরটি ভিতরে প্রবেশের জন্য। ডান দিকেরটি বেরিয়ে আসার জন্য। ...
NEVER GIVE UP...